ads

সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারকে জরিমানা

খবর টি পড়েছেন : ৪৬৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে অন্যত্র পাচারকালে কৃষকের বরাদ্দের ৩৫ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নজরুল ইসলাম প্রামাণিক নামের এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৮ জানুয়ারি রবিবার উপজেলার রাংটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম প্রামাণিক উপজেলা সদর বাজারে অবস্থিত মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী এবং বিআইসি এর সার ডিলার।

জানা গেছে, উপজেলা সদর বাজারে অবস্থিত মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম প্রামাণিক দীর্ঘদিন ধরে কৃষকের জন্য সরকারের বরাদ্দের সারের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে আসছিলেন। রবিবার দুপুরে পাচারের উদ্দেশে ২০ বস্তা পটাশ (এমওপি) ও ১৫ বস্তা ডিএপি সার ভ্যানে বোঝাই করে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজারের একটি দোকানে নেওয়ার চেষ্টা করেন। পরে সারভর্তি ভ্যানটি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় আটক করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, সার পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স জনি টেড্রার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে কৃষি বিপণন আইন মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী দুলালের পরলোকগমন পরবর্তী সংবাদ শেরপুরে থানা থেকে খোয়া যাওয়া পুলিশের শটগানসহ যুবক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads