ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী দুলালের পরলোকগমন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

শেরপুর শহরের কালির বাজার (বটতলা) এলাকার অধিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী বিজন কুমার ঘোষ ওরফে দুলাল (৭০) আর নেই। তিনি ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকায় অবস্থানরত তার একমাত্র পুত্র ব্রজ গোপাল ঘোষ জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তার পুত্রবধূ ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট লক্ষ্মী রাণী সরকার জানান, তিনি প্রয়াত নায়েব বজেন্দ্র কুমার ঘোষের একমাত্র সন্তান ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ১০ দিন আগে তাকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ও পরে ৪ দিন একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে থাকাবস্থায় রবিবার বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

তার মরদেহ শেরপুরে পৌছার পর রাতেই শহরের শেরী শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

Shamol Bangla Ads

এদিকে বিশিষ্ট ব্যবসায়ী বিজন কুমার ঘোষ ওরফে দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদ্জ্জুামান, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন ও জেলা পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদারসহ বিভিন্ন মহল।

Need Ads
error: কপি হবে না!