ads

সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে থানা থেকে খোয়া যাওয়া পুলিশের শটগানসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

শেরপুরে থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট খোয়া যাওয়া একটি শটগানসহ এক হারেজ আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। ৯ ফেব্রুয়ারি সোমবার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় হারেজের বাড়ি থেকে তাকে শটগানসহ গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় হারেজ আলীর পুরাতন বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালায় যৌথবাহিনী। ওই সময় হারেজ আলীকে শটগানসহ আটক করে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।

শটগান উদ্ধার ও একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, গ্রেফতারকৃত হারেজের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেরপুর সদর থানা থেকে শটগানটি খোয়া যায়।

Need Ads
error: কপি হবে না!