ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সমন্বয়ে ওই নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মহড়াটি দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের অষ্টমীতলা, খোয়ারপাড়, কলেজমোড়, কানাশাখোলা, থানামোড় দিয়ে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়।

মহড়ায় শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী মিলন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!