ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেলের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৭৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও যুগ্ম জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেল (৫৫) আর নেই। তিনি ২২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি শেরপুর শহরের বাগরাকসা মহল্লার প্রয়াত আলহাজ্ব শহিদুর রহমান ও প্রয়াত রওশন আরা বেগম বেলি দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।

Shamol Bangla Ads

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে আইন অঙ্গণসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে তার লাশ বাসায় পৌঁছলে আইনজীবীসহ বিভিন্ন মহলের লোকজন তাকে একনজর দেখার জন্য ভিড় জমান।

একইদিন বাদ এশা শহরের মাইসাহেবা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেল খুবই সাধাসিধে এবং বন্ধুবাৎসল ও আড্ডাপ্রিয় লোক ছিলেন। তিনি প্রায় ২ বছর যাবত কিডনিসহ নানা জটিলরোগে ভুগছিলেন।
এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ৭ ইটভাটায় অভিযানে ২২ লাখ ৫০… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষকদের অধিকার ও নারী-শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads