ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকদের অধিকার ও নারী-শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ

খবর টি পড়েছেন : ৭০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের অধিকার ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জ টেকনিক্যালের সহযোগিতায় রুরাল ডেভেলমেন্ট সংস্থা’র বাস্তবায়নে উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে র‌্যালি শেষে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

Shamol Bangla Ads

স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী স্বপন স্কু’র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শামীম আজাদ, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা, উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় কৃষি পণ্য উৎপাদক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেলের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে আরও ৪ ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads