ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৭ ইটভাটায় অভিযানে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

শেরপুরে আরও ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নকলা উপজেলার সাত ইটভাটায় মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুরের নকলা উপজেলার ধনাকুশার মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, শিববাড়ীর মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ টাকা, তেঘরি গ্রামের বাশাটি এলাকার মেসার্স সরকার ব্রিকসকে ৩ লাখ টাকা, গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩লাখ ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের রুনীগাঁওয়ের মেসার্স চমক ব্রিকসকে ৩লাখ ৫০ হাজার টাকা, পাইস্কা গ্রামের মেসার্স রিজন ব্রিকসকে ২ লাখ ৫০হাজার টাকা, কুর্শা বাদাগৈড় গ্রামের মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ ৫০হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!