ads

বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই : চ্যাম্পিয়ন শ্রীবরদী

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় দল গঠন এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের অংশ হিসেবে শেরপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে শ্রীবরদী উপজেলা দল নকলা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় লাভ করে শ্রীবরদী উপজেলা দল। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, খেলাধুলা ও শরীরচর্চা মানুষকে সুস্থ ও সুশৃঙ্খল রাখে। শেরপুরের ফুটবলের ঐতিহ্য আরও উজ্জল করতে জেলার তরুণদের এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতা ও বাছাই পর্বে ৫টি উপজেলা ও শেরপুর পৌরসভাসহ মোট ৬টি দল এবং ১১১ জন ফুটবলার অংশ নেয়।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে ৩০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাদের মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং সেখান থেকে ৬ থেকে ৮ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!