শেরপুরে হরিজন পল্লীতে হতদরিদ্র হরিজনদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর বুধবার রাতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নিজস্ব অর্থায়নে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করেন।

ওইসময় জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, প্রিয়াঙ্কার বাবা এবং সদর উপজেলা বিএনপির অবায়ক মোঃ হযরত আলী, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য রেজাউল করিম রুমি, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলীসহ বিএনপি নেতাদের মধ্যে শফিকুল ইসলাম গোল্ডেন সহ বিএনপি এবং অন্যান্য অঙ্গ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিয়াঙ্কা ওইসময় হরিজন পল্লীর হেলা ও বাসফোর সম্প্রদায়ের মানুষের মাঝে ৫০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। একই সাথে হরিজন পল্লীর সকল সদস্যের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন।




