ads

বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

 ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পুসহ পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভা শেষে শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!