ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যারা

খবর টি পড়েছেন : ৪৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এবার অংশ নেবে রেকর্ড ৪৮ দল। আগের আসরে যেখানে খেলেছে ৩২ দল, এবার সুযোগ বাড়ছে আরো অনেক দেশের জন্য।

Shamol Bangla Ads

জানা যায়, টুর্নামেন্ট মাঠে গড়াতে আর এক বছরেরও কম সময় বাকি। এর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাছাইপর্ব শেষের পথে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ১৮টি দেশের টিকিট। আয়োজক দেশ হওয়ায় বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশই প্রথমবার একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে।

এশিয়া থেকে জায়গা পেয়েছে জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান। জর্ডান ও উজবেকিস্তানের জন্য এটি ঐতিহাসিক অর্জন, কারণ তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে।

Shamol Bangla Ads

ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড নিশ্চিত। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া।

আফ্রিকা থেকে মরক্কো ও তিউনিসিয়া নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে খেলার। বাকি ৩০ দলের নাম চূড়ান্ত হবে আগামী কয়েক মাসের মধ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হংকংয়ের বিপক্ষে যে একাদশে নামতে পারে বাংলাদেশ পরবর্তী সংবাদ বাংলাদেশের উড়ন্ত সূচনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads