ads

শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের উড়ন্ত সূচনা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

টি-২০’র যুগে নিঁখাদ ব্যাটিং উইকেটে ১৪৪ রান বড় টার্গেট নয়। যদিও বাংলাদেশের মতো দলের বিপক্ষে হংকং-এর ৭ উইকেটের ওই পুঁজি ভালোই বলতে হবে। জবাব দিতে নেমে বাংলাদেশ ৫.৪ ওভারে ৪৭ রানে ২ উইকেট হারাতেই সতর্ক হয়ে যায় টাইগাররা। উইকেট বাঁচিয়ে সহজে জয়ের পথে হেঁটে ১৪ বল থাকতে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে লিটন দাসের দল।

Shamol Bangla Ads

আবু ধাবিতে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। জবাবে নেমে টাইগার ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম দলের ৪৭ রানে ফেরেন। ইমন দুই চার ও এক ছক্কায় ১৪ বলে ১৯ এবং তানজিম ১৮ বলে ১৪ রান করে ফিরে যান।

অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে লিটন দাস ও তাওহীদ হৃদয় উইকেট বাঁচিয়ে ব্যাটিং শুরু করেন। শতকে পৌঁছাতে তাদের ১৩ ওভার লাগে। এরপর লিটন কিছুটা হাত খুলে খেলে ফিফটির তুলে নেন। দলও সহজ জয় পায়। তবে জয় হতে দুই রান দূরে থাকতে ৩৯ বলে ৫৯ রান করে আউট হন তিনি। তার ব্যাট থেকে ছয়টি চার ও একটি ছক্কা আসে।

Shamol Bangla Ads

অধিনায়ক লিটনের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন হৃদয়। তিনি খেলেন ৩৬ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস। একটি চারের শট মারেন ডানহাতি এই ব্যাটার।

এর আগে হংকং ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে ৪১ রানের জুটি দেন ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান। জিসান ৩৪ বলে ৩০ রান করেন। নিজাকাত দলের পক্ষে সর্বাধিক ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা ১৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন।

বল হাতে তাসকিন ও তানজিম দুটি করে উইকেট নিলেও ৪ ওভার করে বল করে যথাক্রমে ৩৮ ও ২১ রান খরচ করেন। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। মুস্তাফিজ উইকেট পাননি। ৪ ওভারে দেন ২২ রান। শেখ মাহেদীর ৪ ওভার থেকে আসে ২৮ রান।

হংকং-এর বিপক্ষে বাংলাদেশের মতো জয় পেয়েছে আফগানিস্তানও। তবে রশিদ খানের দল নেট রান রেট লিটনদের চেয়ে তিনগুন বাড়িয়ে নিয়েছে। আইসিসির সহযোগী সদস্য দেশকে হারিয়ে আফগানরা দুই পয়েন্টের সঙ্গে +৪.৭০০ নেট রান তুলেছে। যেখানে বাংলাদেশের নেট রান রেট মাত্র +১.০০১। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে থাকা বাংলাদেশের জন্য এই নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Need Ads
error: কপি হবে না!