ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফুল আনতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ, ৩ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ২৬, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর মাইমুনা আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবায় কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির উঠানে বান্ধবীদের সাথে পুতুলের জন্মদিন পালন করছিলো। ওইসময় মাইমুনা ফুল আনতে  বাড়ি থেকে বের হয়। এদিকে দুপুরের পর থেকে মাইমুনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে  পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি ব্যর্থ হয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে বাড়ির কাছাকাছি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তাঁরা ডোবায় কচুরিপানার ভেতরে মাইমুনার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে রাতেই নালিতাবাড়ী পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Need Ads