ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৭, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা উপজেলাধীন গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় সাড়ে ১১ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এসব মালামাল জব্দ করে।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, জনসন বেবি শ্যাম্পু ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে ১শ পিস ভারতীয় শাড়ি, ১ লাখ ২ হাজার পিস জিলেট ব্লেড, ২৫৮ পিস জনসন বেবি শ্যাম্পু এবং ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য ১১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। তবে এসব অভিযানকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যμম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা।

Shamol Bangla Ads

সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!