শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ২৬ আগস্ট মঙ্গলবার পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোঁজাকুড়া দাখিল মাদরাসা, খরখরিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড়-কলসপাড় ইউনিয়ন ভূমি অফিস, মরিচপুরাণ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

ওইসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




