ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ২৪ আগস্ট রবিবার যৌথ বিবৃতিতে সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

Shamol Bangla Ads

২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তান বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।’

Shamol Bangla Ads

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও সিরিজ নিয়ে আশাবাদী, ‘এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর হবে। দুই বোর্ডের মধ্যে সহযোগিতা সম্পর্কের ধারাও অব্যাহত থাকবে।’

এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই ২ দল মাঠে নামবে ওই দ্বিপাক্ষিক সিরিজে। এবারের এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!