ads

শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘টি স্পোর্টস’ এ দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

এশিয়া কাপের আগে ঘরের মাঠেই শেষ প্রস্তুতি সেরে নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী ২টি ম্যাচ একই ভেন্যুতে হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে। সম্প্রচার সংকটের দিন পেছনে ফেলে এবার দর্শকদের জন্য থাকছে টিভি ও অনলাইনে সরাসরি সম্প্রচারের সুবিধা। দেশের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস দেখাবে সব ম্যাচ। পাশাপাশি টি স্পোর্টসের ওয়েবসাইট ও অ্যাপ থেকেও দেখা যাবে খেলা।

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশ দলে নেতৃত্বে থাকছেন লিটন দাস। তার সঙ্গে আছেন তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ-তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ আরও অনেকে।

Shamol Bangla Ads

অন্যদিকে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে নেদারল্যান্ডস দলও এসেছে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। তাদের দলে রয়েছেন ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, টিম প্রিঙ্গেল, পল ভন মিকেরেন ও ফ্রেড ক্লাসেনের মতো পরিচিত মুখ।

পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ৫টি মুখোমুখি লড়াইয়ে ৪বার জয় পেয়েছে বাংলাদেশ, একবার জিতেছে নেদারল্যান্ডস। তবে বাংলাদেশের সব জয়ই এসেছে বিদেশের মাটিতে। এবার তাই সিলেটে প্রথমবারের মতো ঘরের মাঠে ডাচদের হারানোর প্রত্যাশা নিয়েই সিরিজে নামছে টাইগাররা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!