ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ বলে ছক্কা মেরে আইরিশ ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা আছে অনেক। ৮ আগস্ট শুক্রবার রাতে ডারবানে একই কাজ করেছেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার জেন ম্যাগুয়ের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে শেষ বলে ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। শেষ বলে আইরিশদের জয়ের জন্য দরকার ৪ রান, ব্যাটিংয়ে ছিলেন ম্যাগুয়ের। কিন্তু নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবালের করা ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান এই আইরিশ ক্রিকেটার। আর তাতেই বিশ্বরেকর্ড গড়েন ম্যাগুয়ের।

Shamol Bangla Ads

জয়ের পর আইরিশ ক্রিকেটার ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল ছিল, যে কারণে (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি, ভাগ্য ভালো যে ফুলটস ছিল।’

মেয়েদের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাগুয়েরের ছক্কা আছে মাত্র একটি। আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারেননি তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ছক্কা মেরেছেন কি না? উত্তরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’

Shamol Bangla Ads

ডারবানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল পাকিস্তান। সর্বোচ্চ ৩৩ রান করেছেন শাওয়াল জুলফিকার। এর রান তাড়া করতে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নেন অর্লা প্রেন্ডারগাস্ট, তিনি খেলেন ৫১ রানের ইনিংস। আর লরা ডেলানি খেলেন ৪২ রানের ইনিংস।

১৬ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন রেবেকা স্টোকেল, ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। তবে শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাগুয়ের। টানা দুই জয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো আয়ারল্যান্ড।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!