ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারাল বাংলাদেশ, তৃষ্ণার হ্যাটট্রিক

খবর টি পড়েছেন : ৫০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে তৃষ্ণার হ্যাটট্রিক গোলও আছে। ৮ আগস্ট শুক্রবার ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২ অর্ধে প্রতিপক্ষের জালে ৪টি করে গোল দেন আফাঈদারা।

Shamol Bangla Ads

এদিন শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে রাখে বাঘিনীরা। ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। স্বপ্না রানীর কর্নার থেকে পাওয়া বল মাথায় ছুয়ে জালে জড়ান সিনহা জাহান শিখা। ঠিক ১২ মিনিট পর এক কর্নার কিক থেকে সরাসরি গোল করেন শান্তি মার্ডি। একে বলা হয় অলিম্পিক গোল। চার মিনিট পর ম্যাচের ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফূর্ব তিমুরের জারে আরও চারটি বল জড়ায় বাংলাদেশ। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা রানী। ৭৩ মিনিটে তিমুরের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে একক প্রচেষ্টায় এক গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে সাগরিকার পাসে হ্যাটট্রিক গোল করেন তৃষ্ণা রানী। ম্যাচের শেষ মুহূর্তে মুনকি আক্তারের গোলে স্কোর দাঁড়ায় ৮-০।

Shamol Bangla Ads

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। সাগরিকা দুই গোল আর মুনকি আক্তার করেন এক গোল।

১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার্স-আপ দল এশিয়ান কাপের মূল পর্বে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা পরবর্তী সংবাদ শেষ বলে ছক্কা মেরে আইরিশ ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads