ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
জুলাই ২২, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়ন বিএনপির আয়োজনে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. শফিকুল ইসলাম মাসুদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন নিয়ে একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ড. ইউনুস নির্বাচনের পক্ষে, যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করবে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

রৌহা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চাঁন মিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক সদস্য মো. ফসিউল ইসলাম সুজন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু সামা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা জাসাসের আহ্বায়ক রমজান আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিবসহ রৌহা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান

Shamol Bangla Ads

পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

Need Ads
error: কপি হবে না!