ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুলাই ২২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ও চত্বর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। ২২ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা চিকিৎসক ও কর্মচারীদের নিয়ে ওই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। দেড় ঘণ্টা ধরে চলা অভিযানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। এমন কার্যক্রমে রোগী ও তাদের স্বজনেরা মুগ্ধ হয়েছেন। তবে তারা হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই হাতে গ্লেভোস পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহাসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা ঝাড়ু হাতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। ব্লিচিং পাউডার ও পানি দিয়ে মেঝে ও দেয়াল ধুয়ে দেন। পরে হাসপাতালের মাঠে ও রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা করে। পুরো হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ চলে। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্য মো. সাদ্দাম বলেন, আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় নিজ হাতে হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। এটা সত্যিই প্রশংসনীয় কাজ। তবে হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট চলছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনের দাবি জানাচ্ছেন।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এ কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। যেখানে-সেখানে ময়লা-আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া হাসপাতালের জনবল-সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!