ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৭, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, সদর উপজেলা ও শহর যুবদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!