ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ৬৪৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নানা আয়োজনে জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ জুলাই রবিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন।

Shamol Bangla Ads

ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও অধ্যাপক মাসুম আলম খান, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধর, চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন, নাট্যজন আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শৈশব থেকেই শিল্প সাহিত্যের প্রতি ভীষণ ঝোক ছিল নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের। তিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও লেখক ছিলেন। সারেং বউ, সখী তুমি কার, এখনই সময়, দুই জীবন, বিহঙ্গ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। বাংলাদেশ টেলিভিশনে তিনিই প্রথম ধারাবাহিক নাটক পরিচালনা করেন। সংশপ্তক, আমি তুমি সে, পাথর সময়, জোয়ার-ভাটা, উত্তরাধিকার নাটক অন্যতম। গুণী এই ব্যাক্তি জীবদ্দশায় বাংলা একাডেমি পুরষ্কার, একুশে পদক, জাতীয় টেলিভিশন পুরষ্কার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন। বক্তারা ভবিষ্যতে বইমেলা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীসহ আবদুল্লাহ আল-মামুনকে নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আহবান জানান।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্মের উপর রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়। এরপর ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়াও নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান পরবর্তী সংবাদ ‘কৃষ ৪’ এ ৩ চরিত্রে দেখা যাবে হৃতিককে

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads