হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উ?সব শারদীয় দূর্গাপূজা। আনন্দমুখর, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠানে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সিআইডি, জামালপুর ইউনিট। ১৮ অক্টোবর রবিবার মন্ডপে মন্ডপে চলে সপ্তমী পূজা।

এদিন সিআইডি, জামালপুর ইউনিটের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নিরাপত্তা টিম জামালপুর জেলা সদরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
টিম প্রধান সিআইডি, জামালপুর ইউনিটের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, দুর্গাপূজায় আনন্দমুখর, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি সিআইডি, জামালপুর জেলা মাঠপর্যায়ে সক্রিয় ও যৌথভাবে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিআইডি, জামালপুর ইউনিট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছে। তাছাড়াও আগাম গোয়ন্দা তথ্য সংগ্রহে নজরদারি অব্যাহত রেখেছে। প্রতিমা বিসর্জন শেয না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে সিআইডি তৎপর থাকবে।




