ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান

খবর টি পড়েছেন : ৮৪৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশ ছেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী অভিনেতা শাকিব খান। শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি।

Shamol Bangla Ads

শাকিব খান কেন মার্কিন মুলুকে গেছেন এ নিয়েও এখন প্রশ্ন রয়েছে। তবে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রটি বলছে, একান্ত ব্যক্তিগত কারণে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছেন। সেখানে তিনি দেড় মাসের মতো থাকবেন এবং আগস্টের শেষভাগে দেশে ফিরবেন। হলিউডে কাজ করবেন শাকিব খান এমন একটি খবর শোনা গিয়েছিল। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে জানান, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু। ফলে শাকিব খানের যুক্তরাষ্ট্র যাওয়া ও সেই সিনেমার কাজে অংশ নেওয়া- দুই দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা।

জানা যায়, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ চলচ্চিত্রটি এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Shamol Bangla Ads

এদিকে আগামী ঈদের চলচ্চিত্রে শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটির সাইনিং মানি ২ কোটি টাকা নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। আগামী অক্টোবরে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ছবিটির পূর্ব প্রস্তুতির কাজ চলমান রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চব্বিশের অভ্যুত্থানের ৬৩ গান নিয়ে হাজির ‘জুলাইয়ের গান’… পরবর্তী সংবাদ জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জন্মদিন পালিত

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads