ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির গোলে মায়ামির জয়

খবর টি পড়েছেন : ২৬৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠেছে ইন্টার মিয়ামি।

Shamol Bangla Ads

৩ ম্যাচ বিরতির পর কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কাভালিয়ারের বিপক্ষে ফিরেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। এবার এমএলএসেও ছন্দ ধরে রেখেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১১ মিনিটে আটলান্টা ইউনাইটেডকে এগিয়ে দেন ল্যাতে ল্যাত। তবে মাত্র ৯ মিনিট পরই জবাব দেন মেসি। দারুণ এক গোলে ২০ মিনিটে সমতা ফেরান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। বল দখল, পাসের সঠিকতা ও আক্রমণে সমানতালে এগোচ্ছিল ম্যাচ। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেয় ৮৯ মিনিটে এফ পিক্যাল্টের গোল। তার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মিয়ামি।

এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মিয়ামি, যা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া, আর ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে কলম্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেই হামজা এখন বাংলাদেশে পরবর্তী সংবাদ লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর ‘চ্যাম্পিয়ন’ নিউক্যাসল ইউনাইটেড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads