ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর ‘চ্যাম্পিয়ন’ নিউক্যাসল ইউনাইটেড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

দীর্ঘ ৭০ বছরের শিরোপা খরা অবশেষে কাটল নিউক্যাসল ইউনাইটেডের। ইংলিশ লিগ কাপের ফাইনালে শক্তিশালী লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর এটাই ইংলিশ ফুটবলে তাদের প্রথম বড় ঘরোয়া শিরোপা।

Shamol Bangla Ads

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইতিহাস গড়েছে নিউক্যাসল। প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের গোল তাদের এগিয়ে দেয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান বাড়ান আলেক্সান্ডার ইসাক। ম্যাচের শেষ সময়ে লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন ফেদেরিকো কিয়েসা। তবে তাতে বদলায়নি ফলাফল—জয় নিশ্চিত করে শিরোপা নিয়েই মাঠ ছাড়ে নিউক্যাসল।

ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস আবেগঘন কণ্ঠে বলেন, ‘আবারও আমরা চ্যাম্পিয়ন। আজ জীবনের সেরা দিনগুলোর একটি। যারা ছোটবেলায় ক্লাবকে সমর্থন করেছে, তারা আজ চ্যাম্পিয়ন নিউক্যাসলকে দেখল। সমর্থকদের কাছে এটি যেন বিশ্বকাপ জয়ের মতোই আনন্দের।’

Shamol Bangla Ads

অন্যদিকে, মৌসুমজুড়ে ছন্দে থাকা লিভারপুল সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার লিগ কাপের ট্রফিও হাতছাড়া করল। লিভারপুলের কাছে এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগের শিরোপা–স্বপ্ন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!