ads

সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেই হামজা এখন বাংলাদেশে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের চিত্রটা একটু অন্যরকম। সকাল থেকেই দেখা ফুটবলপ্রেমীদের আনাগোনা। শুধুমাত্র একজনের জন্যই তাদের এত ব্যাকুলতা। আর মুখে ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’ স্লোগানে মুখর। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী।

Shamol Bangla Ads

জানা যায়, গত ডিসেম্বরে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। তখন থেকেই রীতিমতো হামজা জ্বরে কাঁপছে দেশের ফুটবল। সেই উত্তাপ আরও বাড়িয়ে দেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজাকে নিয়েই ভারত ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করলে। চূড়ান্ত দলেও যে হামজা থাকছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সে জন্যই তো ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে ঘিরে এত উন্মাদনা।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেই সিলেটের বিমান ধরেন হামজা। দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা পৌনে ১২টার দিকে পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। আজ পুরো দিনটি গ্রামেই কাটাবেন হামজা। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা। দেওয়া হবে সংবর্ধনাও। কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি। পরশু তাকে ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ হাভিয়ের কাবরেরা।

Shamol Bangla Ads

এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!