ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত নেতার সঙ্গে অশোভন আচরণ, তিন বিএনপি নেতাকে শোকজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

পাবনার সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে স্থানীয় ৩ বিএনপি নেতা ও এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। ৪ মার্চ মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ চিঠিতে শোকজের কথা জানানো হয়।

Shamol Bangla Ads

ওই ৩ বিএনপি নেতা হলেন- সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা ও বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা। ছাত্রদল নেতা হলেন এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খান।

তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে বিএনপি থেকে।

Need Ads
error: কপি হবে না!