ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থপাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। ৬ মার্চ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ ওই রায় ঘোষনা করেন।

Shamol Bangla Ads

এর আগে, গত ১০ ডিসেম্বর অর্থপাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। আর ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়।

মামলার বিবরণে জানা যায়, সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত- ৩, তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন।

Shamol Bangla Ads

একইসঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করেন। তবে আপিল বিভাগের আজকের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন তারেক রহমান। যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা করা হয়নি, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্য নিয়েই এমন মামলা, জানিয়েছেন তার আইনজীবী।

Need Ads
error: কপি হবে না!