ads

রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ তরুণ গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ১, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. জব্বার মিয়া (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত জব্বার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে।

জানা যায়, জব্বার রবিবার দুপুর ১২টার দিকে ২৪ বোতল ভারতীয় মদ একটি বস্তায় ভরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেখানে অভিযান চালায় র‍্যাব। ওইসময় ২৪ বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে আটক করে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাবের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!