ads

রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রগতি লেখক সংঘের মাসিক সাহিত্য আলাপ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৫২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের নিয়মিত মাসিক আয়োজন ‘সাহিত্য আলাপ-১১’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার শহরের নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি, প্রাবন্ধিক-গবেষক ড. সুধাময় দাস।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মোহনা টিভি এবং কালেরকন্ঠের শ্রীবরদী উপজেলার প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম বকুল, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক মো। জাকারিয়া পিন্টুর প্রয়াণে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাহিত্য চর্চার ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো আব্দুর রহিম বাদল, কবি রবিন পারভেজ, দেবদাস চন্দ বাবু, আব্দুল খালেক, এরশাদ আলী, বিপুল দাম হৃদয়, তরুণ চক্রবর্তী, হাসান রাকিব, মনিকা শকুন্তলা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী।

Shamol Bangla Ads

পরে সংঘের সাংগঠনিক বিষয়াদি ছাড়াও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের ওপর মুক্ত আলোচনা ও কবিতা পাঠ করা হয়। শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবদাস চন্দ বাবু।
অনুষ্ঠানে প্রগতি লেখক সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৯ জন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ তরুণ গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads