শেরপুরে বিচার বিভাগে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ১ ডিসেম্বর রবিবার দুপুরে সমিতির ২নং ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ জহিরুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী। এদিন নবনিযুক্ত জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম, পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবীসহ ৩০ নতুন আইন কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান ও সাবেক সেক্রেটারী মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিচার বিভাগ ও প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




