ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের

খবর টি পড়েছেন : ৩৩৭
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

গত দুই ম্যাচের মতো আজও বাংলাদেশকে দুর্দন্ত শুরু এনে দেন সৌম্য সরকার। তবে এই ওপেনার ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর পঞ্চম উইকেটে ১৪৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। তবে তার ৯৮ রানের ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা।

Shamol Bangla Ads

১১ নভেম্বরে সোমবার শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া ফিফটি পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। সৌম্য সরকার নতুন বলে বেশ সাবলীল ব্যাটিং করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮ ওভার ১ বলে দলীয় ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। এমন শুরুর পর আরো একবার ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ৯ম ওভারে বোলিংয়ে ছিলেন ওমরজাই। এই পেসারের ওভারের তৃতীয় বলে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২৪ রান এসেছে তার ব্যাট থেকে।

সৌম্য ফেরার পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। এক প্রান্তে সৌম্য সাবলীল ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন তামিম। ইনিংসের প্রথম চার ওভারেই দুইবার জীবন পান তামিম। তারপরও ১৯ রানের বেশি করতে পারলেন না। ১০ম ওভারে মোহাম্মদ নবীকে কাভার–পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হাশমতউল্লাহ শাহিদিকে ক্যাচ দেন তিনি। তিন বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে দল যখন বিপদে তখন মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দলের বিপদ আরো বাড়িয়েছেন জাকির। সিরিজে প্রথমবার খেলতে নেমে রান আউটের শিকার হয়েছেন তিনি। ৪ রান করে জাকির ফেরায় ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

Shamol Bangla Ads

সিরিজের প্রথম দুই ম্যাচেই সমান ১১ রান করে এসেছিল তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা এই মিডল অর্ডার ব্যাটার আজও ব্যর্থ হয়েছেন। এবার দুই অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন রশিদ খান। এই লেগির টার্ন করা বলে ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৭ রান।

৭২ রানে চতুর্থ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। এই দুজনে মিলে পঞ্চম উইকেট জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন। দুজনেই ফিফটি করেছেন। মাহমুদউল্লাহ এই মাইলফলক ছুঁয়েছেন ৬৩ বলে, আর মিরাজের লেগেছে ১০৬ বল।

শেষ পর্যন্ত ১১৯ বলে ৬৬ রান করে আউট হয়েছেন মিরাজ। অধিনায়ক ফেরার পর উইকেটে আসেন জাকের আলি অনিক। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা এই উইকেটকিপার ব্যাটার আজ সুবিধা করতে পারেননি। ২ বলে ১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

১ বলের ব্যবধানে মিরাজ-জাকের ফেরার পরও বাংলাদেশের আস্থা হয়ে উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ। দুর্দান্ত ব্যাটিং করা এই অভিজ্ঞ ব্যাটার সেঞ্চুরির পথেই ছিলেন। তবে কাছাকাছি গিয়েও মাইলফলক ছোঁয়া হয়নি তার। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৯৮ রান এসেছে তার ব্যাট থেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই মাইলফলকে মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ পরবর্তী সংবাদ বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads