ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই মাইলফলকে মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৭২
প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই মাইলফলকে মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সমতার পর তৃতীয় তথা শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আজ সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করেছে, তারাই সহজ জয় পেয়েছিল।

Shamol Bangla Ads

কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি।

সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। এ নিয়ে পুরো সিরিজেই একই দল নিয়ে খেলছে হাশমতউল্লাহরা।

Shamol Bangla Ads

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলিখিত ফাইনালে নেতৃত্ব মিরাজের কাঁধে পরবর্তী সংবাদ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads