ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

খবর টি পড়েছেন : ৩৪২
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে ওঠে অঘোষিত ফাইনাল। কিন্তু এমন ম্যাচে বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ে হারতে হল বাংলাদেশকে। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আফগানরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে রশিদ-নবীরা।

Shamol Bangla Ads

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ২৩ বলে তিন চারের শটে ২৪ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম ১৯ রান করেন। চারে নেমে অধিনায়ক মেহেদী মিরাজ ও ছয়ে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ১৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। মিরাজ ১১৯ বলে ৬৬ রান করেন। চারটি চারের শট মারেন তিনি।

সেঞ্চুরির পথে ছিলেন রিয়াদ। তিনি ৯৮ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৪ রান দরকার ছিল রিয়াদের। কিন্তু তিন বল খেলেও তা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কার শট আসে। ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই। এ ছাড়াও মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট নেন।

Shamol Bangla Ads

২৪৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে আফগানদের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। অষ্টম ওভারে বল করতে এসে এই জুটি ভাঙেন নাহিদ রানা। বাংলাদেশের জার্সিতে অভিষেক ওয়ানডে খেলতে নামা এই পেসারের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার সাদিকুল্লাহ (১৪)। এরপর দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। মুস্তাফিজের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনে নামা রহমত শাহ (৮)। কিন্তু জীবন পাওয়া রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ১০০ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করা গুরবাজকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন মেহেদী মিরাজ। ৫ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১০১ রান করেন গুরবাজ।

দলীয় ১৮৮ রানে নতুন স্পেলে বোলিংয়ে ফিরেই নাইবকে ফেরান নাহিদ। জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ৫ বলে ১ রান করে ফেরেন নাইব। জয়ের জন্য ৩০ বলে আফগানিস্তানের প্রয়োজন ৩৩ রান। ওমরজাই-মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ১০ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। অপরাজিত থেকে ওমরজাই ৭০ এবং নবী ৩৪ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন নাসুম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মাহমুদউল্লাহর, লড়াকু পুঁজি বাংলাদেশের পরবর্তী সংবাদ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads