ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেলেন ৬ জন

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

‘সোনার বাংলা গড়ার প্রত্যয়’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ৬ জন কর্মকর্তা-কর্মচারী শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।

Shamol Bangla Ads

তারা হচ্ছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লায়লা ইয়াসমিন ও জারিকারক মো. আবুল কাশেম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছা. বিলকিস বেগম এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফটোকপি মেশিন অপারেটর আগস্ট্রিন ম্রং।

৮ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!