ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

শেরপুরে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ ও ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলায় শ্রেষ্ঠ সরকারি কলেজ পর্যায়ে শেরপুর সরকারি কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা পর্যায়ে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান পর্যায়ে শ্রীবরদীর হালিমা আহসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও শ্রেষ্ঠ মাধ্যমিক পর্যায়ে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজ পর্যায়ে সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুর রহমান, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান প্রধান শ্রীবরদীর সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রকিবুল হাসান ও শ্রেষ্ঠ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান হিসেবে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’য় ৫ ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচিত হয়েছেন ১৪জন শিক্ষার্থী।

Need Ads
error: কপি হবে না!