ads

রবিবার , ১৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুরের বীরাঙ্গনা-শহীদ জায়াদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত বীরাঙ্গনা এবং শহীদ জায়া’দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুন শনিবার সোহাগপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীরাঙ্গনা, শহীদ জায়া ও তাদের পরিবারবর্গের নিকট ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম।

Shamol Bangla Ads

উপহার সামগ্রী হিসাবে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পোলাও চাউল, সেমাই, নুডলস, চিনি, মসুর ডাল, পেয়াজ, সয়াবিন তেল, রাঁধুনি বিরিয়ানি মশলা, সুজি, গুড়া দুধ ও সাবান বিতরণ করা হয়।

ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালান। এসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!