ads

সোমবার , ১৭ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পুলিশ লাইন্সে ঈদুল আজহার জামাত ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশ কর্তৃক উদযাপিত হয়েছে। ১৭ জুন সোমবার সকাল ৮ টায় শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ঈদের নামাজ জামাতের সাথে আদায় করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও স্থানীয় মুসল্লিবর্গ।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Shamol Bangla Ads

পরে পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এরপর দুপুরে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!