ads

রবিবার , ১৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী আহত

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় আনিস (৩০) নামের এক অটোরিক্সা যাত্রী নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। ১৬ জুন রবিবার দুপুরে পৌরসভার জালালপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত আনিস নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজারবাজার এলাকার মৃত নজু মদ্দিনের পুত্র। ওই ঘটনায় একই ইউনিয়নের পোলাদেশী গ্রামের বাসিন্দা অটোরিক্সা চালক আসাদুল হক (৩৫), তার স্ত্রী লাভলী (২৫) ও সন্তান লাবিব আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস নকলার জালালপুর এলাকায় নকলাগামী ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ছিটকে এসে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় অটোরিক্সাটি। এদিকে প্রাইভেটকারেও একাংশ দুমড়েমুচড়ে যায়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় অটোরিক্সাতে থাকা অটোচালক আসাদুল, তার স্ত্রী লাভলী, সন্তান লাবিব ও যাত্রী আনিস আহতে হলে স্থানীয়রা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!