ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
জুন ১৫, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

‘হরিজনসহ নিপীড়িত জাতি-গোষ্ঠী ও জনগণ এক হও’ এ শ্লোগানকে ধারণ করে ঢাকায় হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদ এবং তাদের পুনর্বাসনের দাবিতে সারাদেশের ন্যায় শেরপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন শনিবার সকালে হরিজন সম্প্রদায়ের উদ্যোগে শহরের নিউমার্কেট মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, আদিবাসী সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, জনউদ্যোগ যুব ফোরামের বিদ্যান বিশ্বাস, হরিজন নেতা নন্দ কিশোর চৌধুরী, সন্তোষ হরিজন, বিমল হরিজন, মুক্তা রাণী হরিজন, শুভঙ্কর সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকার মিরনজিল্লা হরিজন পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সেই সাথে শত শত বছর ধরে বসবাসকারী হরিজনদেরকে তাদের বসবাসকৃত ভূমিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণ করে দিতে হবে। এছাড়া প্রতি হরিজন পরিবার থেকে অন্তত একজনকে ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় চাকরি প্রদানসহ সকল হরিজনদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে।

Shamol Bangla Ads

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় শেরপুর হরিজনপল্লীর শতাধিক বাসিন্দাসহ স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!