ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ১৫শ কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১৫, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে ১৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

১৫ জুন শনিবার সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে (মুক্তমঞ্চ) প্রধান অতিথি হিসেবে ওইসব বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আবু হামযা কনক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন মতিয়া চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত টপটেন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!