ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ১৫, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ

ঈদের এই আনন্দোৎসবকে আরো রঙিন করতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ দুইশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুন শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইগাতী থানা এলাকায় এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া এসব খাদ্যসামগ্রীতে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য জুয়েল, লিখন, মিলন, নয়ন প্রমুখ।

রামেরকুড়া এলাকার রওশানারা বেগম বলেন, ‘এই পোলারা (ছেলেরা) ঈদ আইলেই, অনেক কিছু দেয়। এবার ঈদের মধ্যেও অনেকগুলো খাবার দিল। দোয়া করি, আল্লাহ তাগোরো ভালা করুক।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের থাকে নানান আয়োজন ও উৎসাহ-উদ্দীপনা। কিন্তু, সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের এই আনন্দ সেভাবে অনুভূত হয় না। সমাজের সেই অসহায়–হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবছরও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Need Ads
error: কপি হবে না!