ads

বুধবার , ২২ মে ২০২৪ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে মোশারফ, ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ ও আশুরা জয়ী

দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। । ২১ মে
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন অফিস কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইলিশায় রিছিল ভোট গণনা শেষে ওই ফলাফল ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন (ঘোড়া) ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকছেদুর রহমান লেবু (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ (টিওবয়েল) ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান রাজন (চশমা) পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম (কলস) ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নহেলিকা দিব্রা (ফুটবল) পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সবগুলো কেন্দ্রেই মহিলা ভোটারের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি ।

Need Ads