ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ২৩, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২৪। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ২২ মে বুধবার দুপুরে ওই দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। ওইসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুরা ছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ক্রীড়া সংগঠক জয়নুদ্দিন মাহমুদ জয়, বিভিন্ন ক্লাব, সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, এবারের ডিএসএ দাবা প্রতিযোগিতায় জেলার ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তিন দিনে ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে ডিএসএ দাবা প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া এবার ৩য় স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার ৯টি স্কুলের ৩৮ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করছে। আগামী ৩১ মে থেকে এসব প্রতিযোগিতার পাশাপাশি স্কুল পড়ুয়া ক্ষুদে দাবাড়ুদের প্রশিক্ষণ কার্যক্রমও চলবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, জেলা ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবা ‘বি’ প্রতিযোগিতায় বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। প্রথম দিনের ৩ রাউন্ড খেলা শেষে পুর্ণ ৩ পয়েন্ট করে অর্জন করে এগিয়ে রয়েছেন-আহমদ শরীফ,জাহিদুল ইসলাম রাব্বি, ডা. ডা. এ.এস.এম আবিদ হাসান, সামিউর রহমান রিয়ান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!