ads

মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় চেয়ারম্যান পদে সোহাগ, ভাইস-চেয়ারম্যান পদে কনক ও লাকী জয়ী

খবর টি পড়েছেন : ৮৮১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লাকী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২১ মে মঙ্গলবার রাতে ওই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

Shamol Bangla Ads

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ দোয়াত-কলম প্রতীক নিয়ে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকশেদুল হক শিবলু কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।

চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ আনারস প্রতীকে ১৬ হাজার ১০৭ ভোট, উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৬ ভোট ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন মোটর সাইকেল প্রতীকে ১১ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন।

Shamol Bangla Ads

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট।

আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন লাকী আক্তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সংসার খরচের টাকা চাওয়ায় মায়ের পা ভেঙে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে মোশারফ, ভাইস চেয়ারম্যান পদে শেখ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads