ads

শনিবার , ১১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রিডের সক্ষমতা বাড়াতে নতুন তিন সঞ্চালন লাইন চালু

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নতুন তিনটি সঞ্চালন লাইন সফলভাবে চালু করেছে। এ লাইনগুলো শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে গ্রিডের সক্ষমতা বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি।

Shamol Bangla Ads

১১ মে শনিবারপিজিসিবির উপব্যবস্থাপক এবিএম বদরুদ্দোজা খান এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টায় নবনির্মিত ‘করেরহাট-চৌমুহনী ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র প্রান্ত থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টায় ‘চৌমুহনী-কচুয়া ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ এবং ‘চৌমুহনী-মাইজদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়। ‘করেরহাট-চৌমুহনী’, ‘চৌমুহনী-কচুয়া’ এবং ‘চৌমুহনী-মাইজদী’ লাইনগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫৩ কিলোমিটার, ৫০ কিলোমিটার এবং ২০ কিলোমিটার।

Shamol Bangla Ads

পিজিসিবির ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন ও ক্ষমতাবর্ধন’ (ইএসপিএনইআর) শীর্ষক প্রকল্পের আওতায় নতুন লাইনগুলো নির্মাণ করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে।

Need Ads
error: কপি হবে না!