ads

শনিবার , ১১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

গত এপ্রিলে সারা দেশে ৬৫৮টি সড়ক দুর্ঘটনায় ৬৩২ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮৬৬ জন। বৃহস্পতিবার (১১ মে) প্রকাশিক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিআরটিএর তথ্য বলছে, এপ্রিলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ২৫২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯১ নিহত হয়েছেন। এরপরের অবস্থানে ট্রাক-কাভার্ডভ্যান। এতে ১৭০টি দুর্ঘটনায় ৬২ জন নিহত হন। এ ছাড়া ৪১টি প্রাইভেটকার, ১৫৭টি বাস ও মিনিবাস, ৫০টি পিকআপ, ২৮টি মাইক্রোবাস, ১২টি অ্যাম্বুলেন্স, ২১টি ভ্যান, ১৭টি ট্রাক্টর, ৩৪টি ইজিবাইক, ৩১টি ব্যাটারিচালিত রিকশা, ৬৮টি অটোরিকশা এবং ১৭৫টি অন্যান্য যানসহ ১ হাজার ৫৬টি যানবাহন এপ্রিল মাসে দুর্ঘটনার শিকার হয়।

বিআরটিএ’র পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১৩৫টি দুর্ঘটনায় ১২৩ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন। এরপরের অবস্থানে ঢাকা বিভাগ। এ বিভাগে ১০৮টি দুর্ঘটনায় নিহত ১১৫ এবং আহত হয়েছেন ১৫৭ জন।

Shamol Bangla Ads

এ ছাড়া রাজশাহী বিভাগে ১০০টি দুর্ঘটনায় ৯৩ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৯৮টি দুর্ঘটনায় নিহত ৮৭ এবং আহত ৯৫ জন। ময়মনসিংহ বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৬২ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন।

রংপুর বিভাগে ৬৮টি দুর্ঘটনায় নিহত ৬৫ এবং আহত হয়েছেন ৬৪ জন। বরিশাল বিভাগে ৪৫টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩৮ এবং আহত হয়েছেন ৬৪ জন।

Need Ads
error: কপি হবে না!