ads

শনিবার , ১১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

স্থানীয় সরকার,পল্লী ও উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। ১১ মে শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি তিনি একথা বলেন।

Shamol Bangla Ads

তাজুল ইসলাম বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে যা ছিলো পূর্বে অকল্পনীয় ব্যাপার।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দ্বারা ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা পুরো দেশের চিত্র বদল করে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালের শুরুতে যে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বর্তমানে তা ২৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।

শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানুষজন নিত্যনতুন প্রযুক্তির সুফল পাচ্ছে। সাবমেরিন ক্যাবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি ব্যবহারের ফলে যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান ও উৎকর্ষ অর্জন করছে।’
একটা জ্ঞানভিত্তিক যুগোপযোগী উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পড়াশোনার অত্যন্ত অপরিহার্য বলে মন্ত্রী বলেন, ‘মোবাইল ফোন আর ইন্টারনেটের ফলে পুরো বিশ্বের প্রতিটা বিষয়ই এখন সবার হাতের মুঠোয়। পুরো বিশ্বেই এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব।

Shamol Bangla Ads

এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব একদিকে যেমন নিত্যনতুন সুযোগ সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছে তেমনি অনেক শ্রেণি পেশার মানুষের জন্য নানান চ্যালেঞ্জ তৈরি করছে। তথ্য প্রযুক্তির এই নতুন বিপ্লবে একমাত্র যোগ্যরাই টিকে থাকবে বলে মন্ত্রী সকল শ্রেণির পেশার মানুষ ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেন।’

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলীও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সবুর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খানসহ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!